টিকা দেওয়ার জন্য বয়স এবং শর্ত সমূহ
নির্দিষ্ট ভ্যাক্সিনেশনের নির্দিষ্ট বয়স এবং কিছু শর্তাবলি মেনে চলতে হয়। এই সেবা প্রাপ্তির শর্তাবলিগুলো হলো-
নির্দিষ্ট ভ্যাক্সিনেশনের নির্দিষ্ট বয়স -
- ০-১ বছরের শিশুদের টিকাদান
- ১৫-১৮ মাস বয়সের শিশুদের হামের টিকা প্রদান
- গর্ভবতী মাদের ধনুষ্টংকারে টিকা প্রদান
- ১৫-৪৯ বছর বয়সি সন্তান ধারণক্ষম মহিলাদের টিটি টিকা প্রদান
ভ্যাক্সিনেশনের পূর্বের অনুসরনীয় শর্তাবলি-
- শিশু, কিশোরী ও মহিলাদের সবগুলো টিকা সময়সূচি অনুযায়ী শেষ করতে হবে;
- সর্বনিম্ন বিরতির আগে টিকা দিলে তা কার্যকরী হবে না এবং এই ডোজটি বাতিল বলে গন্য হবে;
- পোলিও, পেন্টালেন্ট, পিসিভি ও টিটি টিকার ডোজের বিরতির কোনো সর্বোচ্চ সীমা নেই। দু'টি ডোজের মধ্যে সময় যদি ১২ মাসের ও বেশি হয় তবুও আবার প্রথম থেকে টিকা দেয়া শুরু করা যাবে না। নূন্যতম বিরতি পর হলেই পরবর্তি ডোজ টিকা দিতে হবে। অর্থাৎ প্রথম ডোজ দেয়ার ২৮ দিনের পরিবর্তে ২/৩ মাসের পরে শিশু / মহিলা আসলেও তাকে দ্বিতীয় ডোজ দিতে হবে;
- কোনো টিকার ডোজ অনুমান করে বা নিশ্চিত না হয়ে দেয়া যাবে না।
টিকা প্রদানের সময়সূচী
০-১১ মাস এবং ১৫ মাস বয়সের শিশুদের টিকাদান সময়সূচি
| রোগের নাম | টিকার নাম | টিকার ডোজ | ডোজের সংখ্যা | টিকা শুরু সঠিক সময় | টিকাদানের স্থান | টিকা শুরু সঠিক সময় | টিকা শুরু সঠিক সময় |
|---|---|---|---|---|---|---|---|
| যক্ষা | বিসিজি | ০.০৫ এম এল | ১ | - | জন্মের পর থেকে | বাম বাহুর উপরের অংশে | চামড়ার মধ্যে |
| ডিফথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টাংকার, হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা-বি |
পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব |
০.৫ এম এল | ৩ | ৪ সপ্তাহ | ৬ সপ্তাহ | উরুর মধ্যভাগের বহিরাংশে (১ম-ডান, ২য়-বাম, ৩য়-ডান উরুতে) | মাংসপেশী |
| নিউমোকক্কাল জনিত নিউমোনিয়া | পিসিভি ভ্যাকসিন | ০.৫ এম এল | ৩ | ৪ সপ্তাহ | ৬ সপ্তাহ | উরুর মধ্যভাগের বহিরাংশে (১ম-ডান, ২য়-বাম, ৩য়-ডান উরুতে) | মাংসপেশী |
| পোলিও মাইলাইটিস | ওপিভি | ২ ফোঁটা | ৪* | ৪ সপ্তাহ | ৬ সপ্তাহ | মুখে | মুখে |
| হাম ও রুবেলা | এমআর টিকা | ০.৫ এম এল | ১ | - | ৬ সপ্তাহ | মুখে | মুখে |
| হাম | হামের টিকা | ০.৫ এম এল | ১ | - | ৬ সপ্তাহ | মুখে | মুখে |
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়